প্রিয় শিক্ষার্থী, আপনার স্বপ্ন পূরণের পথ প্রদর্শক হিসেবে ইসিএইচ কে নির্বাচন করার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার লক্ষ্য পূরণের জন্য নিম্নে উল্লেখিত নিয়ম/শর্ত সমূহ আবশ্যিক ভাবে প্রতিপালন করতে হবে।
১. ভর্তির পরে রুটিন অনুযায়ী ক্লাস এবং নিয়মিত পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ক্লাস করা বিরতি দেয়া যাবে না।
২. যে ব্যাচে ভর্তি করা হবে সেই ব্যাচে ক্লাস করে কোর্স সম্পন্ন করতে হবে, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ব্যাচ পরিবর্তন করা যাবে না।
৩. ভর্তি বাতিল যোগ্য নয় এবং কোর্স ফি অফেরতযোগ্য, তবে পারিবারিক কারণে কোর্স সম্পন্ন না করতে পারলে নিম্নে উল্লেখিত ভাবে বিশেষ বিবেচনায় ব্যবস্থা নেয়া যেতে পারেঃ
ক) ভর্তির ৩০ দিনের মধ্যে যদি পারিবারিক সমস্যার কারণে ভর্তি বাতিল করতে হয়, তাহলে ভর্তির ৪০% টাকা ফেরত দেওয়া যেতে পারে, এক্ষেত্রে অভিভাবকের সম্মতি/অবগতি যাচাই করা হবে।
খ) ভর্তির ৬০ দিনের মধ্যে যদি পারিবারিক সমস্যার কারণে ভর্তি বাতিল করতে হয়, তাহলে সর্বনিম্ন ৬৫০০/- টাকা কর্তনপূর্বক বাকি টাকা ফেরত দেওয়া যেতে পারে, এক্ষেত্রে অভিভাবকের সম্মতি/অবগতি যাচাই করা হবে।
গ) ভর্তির ৬০ দিন পরে ভর্তি বাতিল করলে কোর্স ফি'র কোন টাকা ফেরত পাবেন না।
৪. ভর্তির সময় নির্ধারিত ফি সম্পূর্ণ পরিশোধ করতে হবে, কোন অবস্থাতে কম করা যাবে না কিংবা ক্লাস না করে বকেয়া রাখা যাবে না। ইসিএইচ এর বিভিন্ন সময় ডিসকাউন্ট অফারের কারণে ভর্তির সময় নির্ধারিত ফি কমানোর দাবি করা যাবে না। আপনার কোর্স ফি'র সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরে আপনাকে কোচিং এর পক্ষ থেকে আইডি কার্ড/গ্রীন কার্ড প্রদান করা হবে, যা কোচিং এ ক্লাস করার সময়, পরীক্ষা দেয়ার সময় কাছে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। গ্রীন কার্ড হস্তান্তরযোগ্য নয়। গ্রীন কার্ড হস্তান্তর করলে কর্তৃপক্ষ ভর্তি বাতিল/গ্রীন কার্ড বাতিল করতে পারবে।
৫. Coaching এ ক্লাস করা কালীন সময়ে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করা যাবে না এবং রাষ্ট্র বিরোধী কোন কাজে লিপ্ত হওয়া যাবে না। কোচিং এর বাহিরে কেউ কোন বে-আইনি কাজে লিপ্ত হলে তাতে কোচিং কে দায়ী করা যাবে না।
৬. ক্লাস/শিক্ষক কিংবা পড়াশোনা জনিত কোন সমস্যা পরিলক্ষিত হলে তা সমাধানের জন্য সরাসরি কোচিং কর্তৃপক্ষকে জানাতে পারবেন。
৭. কোচিং এর সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না।
৮. যারা শুধু Non Department কিংবা শুধু Department-এ ভর্তি হবেন তারা Model Exam দিতে চাইলে আলাদা এডমিট কার্ড ক্রয় করে পরীক্ষা দিতে হবে।
৯. উপরে উল্লেখিত ৪ থেকে ৭ নং এ বর্ণিত কোন শর্ত অমান্য করলে কোচিং কর্তৃপক্ষ ভর্তি/গ্রীন কার্ড বাতিল করতে পারবে, সে ক্ষেত্রে কোন টাকা ফেরত দাবি করা যাবে না।
১০. ইসিএইচ এ ভর্তিকৃত/ভর্তিচ্ছু সকল ছাত্রের জন্য ভর্তি ফর্মের সর্বশেষ হালনাগাদ শর্তসমূহ প্রযোজ্য হবে।
আমাদের সকল নিয়ম/শর্ত আপনাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাই উপরের শর্ত গুলো আপনাকে মানতে বাধ্য করছি আপনার সার্বিক কল্যাণের জন্য। তাই সকল শর্তগুলোর সাথে একমত পোষণ করে নিচে অগ্রসর হোন।
বিঃদ্রঃ অফলাইনের কোন স্টুডেন্ট আমাদের অনলাইন কোচিং এ ক্লাস করতে চাইলে নির্ধারিত ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফর্মে আবেদন ও ফর্মে উল্লেখিত সকল শর্ত প্রতিপালন করতে হবে।